× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশকে অস্থিতীশীল করার চেষ্টা ‘শক্তভাবে প্রতিহতের' ঘোষণা অন্তর্বর্তী সরকারের

ডেস্ক রিপোর্ট

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সারাদেশে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ।

আজ (৭ফেব্রুয়ারি) রাত একটায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়।

এতে বলা হয়, “অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।”

এতে আরও বলা হয়, “অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।”

গত দু'দিন ধরে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমনের বাড়িসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নামফলক সরানো নিয়ে বিশৃঙ্খলতা ইত্যাদি ঘটনা ঘটছে যা এখনো বিদ্যমান রয়েছে।

এমন অস্থিতীশীল পরিবেশে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সরকারের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়।

তাতে বলা হয়, “ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।”

একই সঙ্গে বলা হয়, “পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.