ধানমন্ডি
৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতোমধ্যেই বাড়িটির অর্ধেকের
ও বেশি অংশ পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত দুই দিন ধরেই সেখানে উৎসুক জনতার ভিড়
লেগে আছে। আজ (৭ ফেব্রুয়ারি) শুক্রবার ছুটির দিনে অনেকেই পরিবারসহ এসেছেন।
এরই মধ্যে
ভাঙারি দোকানি, নিম্নআয়ের মানুষ, টোকাই, মাদকসেবী ইত্যাদি শ্রেণীর লোকেরা ধ্বংসস্তূপ
থেকে লোহার রড, ইত্যাদি খুলে নেওয়ায় ব্যস্ত।
যে যার মত এসে হাতুড়ি শাবল চালিয়ে এসব নিয়ে যাচ্ছেন।
গত বুধবার
(৫ ফেব্রুয়ারি) ভারতে আশ্রয়
নেওয়া শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কেন্দ্র করে ধানমন্ডি ৩২–এ শেখ
মুজিব রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়।গতকাল (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ভাণচুর কার্যক্রম চলে। দুপুরে গরু জবাই করে ভুরিভোজের
আয়জন করা হয়। এরপর যে
যার মতো ইট, কাঠ, লোহাসহ বিভিন্ন জিনিস নিয়ে যেতে থাকে।
সরেজমিনে
দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে
ভাঙচুর চালানোর পর এখন সেটির
ধ্বংসস্তূপ দেখতে আসছেন অনেকে। কেউ কেউ ছবি তুলছেন, ভিডিও করছেন। আশপাশের লোকেরা লোহা, রড কেটে নিয়ে
যাচ্ছে। হাতুড়ি, শাবল, লোহা কাটার ব্লেড দিয়ে যে যেভাবে পারছে
কেটে নিচ্ছে।
বাড়িটির
আশেপাশে অনেক সংবাদকর্মীও দেখা যায়। ৩২ নম্বর সড়ক
দিয়ে যাওয়ার সময় অনেকে গাড়ি থামিয়ে বা ধীরে করে
বাড়িটি দেখছেন, ছবি তুলছেন। গতকাল যেখানে গরু জবাই করে রান্না করা হয়েছিল, সেখানেও ভিড় দেখা যায়।
ধানমন্ডির
৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করার পর বুধবার রাতে
খুলনার 'শেখ বাড়ি'তে ভাঙচুরের খবর
আসে। এরপর কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফের
বাড়িতে হামলা হয়। গত দুই দিনে
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের
প্রায় ৩৩টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা
হয়েছে। শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের
সদস্যদের প্রায় অর্ধশত ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের আটটি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া
হয়েছে।
ধানমন্ডি
৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িটি
হলো সেই বাড়ি, যেখানে শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত
হওয়ার আগ পর্যন্ত ছিলেন।
এরপর বাড়িটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত ছিল।