× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্লিজ এবার শান্ত হোন- আজহারী

ডেস্ক রিপোর্ট

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতে আশ্রয় নেওয় শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ হয়ে বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল' নামে ভাঙচুরের কর্মসূচি দেওয়া হয়েছিল। এরপর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দিয়ে এবং বুলডোজার দিয়ে অর্ধেকেরও বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় সুধাসদনেও।

এরপর এই ভাঙচুরের কর্মসূচি সারাদেশে ছড়িয়ে পড়ে। গতকাল (৭ ফেব্রুয়ারি) ও ভাঙচুর-আগুনের এসব ঘটনা চলমান থাকে। দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ, আওয়ামীলীগের বিভিন্ন জেলা উপজেলার কার্যালয় ভাঙচুর এবং পাবলিক টয়লেট ঘোষণা সহ ব্যাপক সহিংসতা চলমান রয়েছে গত দু'দিন ধরে।   

এ অবস্থায় য়াজ (৭ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে একটি পোস্টে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী লিখেছেন— মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত।

এই পোস্টের কমেন্টেই তিনি আরও লিখেছেন— এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.