× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবালয়ে গেলেন নিবন্ধিত শিক্ষকদের প্রতিনিধিদল

ডেস্ক রিপোর্ট

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সচিবালয়ে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত ১ম-১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা ডাক পেয়েছেন। আলোচনার জন্য পুলিশের গাড়িতে চেপে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৭ সদস্যের প্রতিনিধি দল।

আজ (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা করেন।

এনটিআরসিএ এর নিবন্ধিত ১ম-১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক জি এম ইয়াছিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের আন্দোলনে সাড়া দিয়ে কর্তৃপক্ষ আলোচনার আহ্বান জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে আমাদের আলোচনার জন্য সচিবালয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেজন্য আমরা ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বাছাই করেছি।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন—আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসহাব, প্রধান সমন্বয়ক জি এম ইয়াছিন, সমন্বয়ক মো. মোস্তফা কামাল, সমন্বয়ক আল মুমিন, সদস্য শিল্পী আক্তার (সাওফা), সদস্য আসমাউল হুসনা (এলিজা) এবং সদস্য রাজিয়া সুলতানা (রথি)।

এর আগে, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াছিন বলেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.