× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউটার্ন নিতে গিয়ে গাড়ির শো-রুমে ঢুকে গেল তেলবাহী ট্রাক; নিহত ১

ডেস্ক রিপোর্ট

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর ভাটারা থানার বারিধারা জে-ব্লকে একটি তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক গাড়ির শো-রুমে ঢুকে গেছে। এ ঘটনায় ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

আজ (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ট্রাক ও ঘাতক চালক ইব্রাহিমকে (৪৫) আটক করেছে।

অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাজু আহমেদ জানান, বারিধারা জে-ব্লকে পদ্মা অয়েল কোম্পানির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ-ওয়ান গাড়ির শো-রুমের ভেতরে ঢুকে যায়। এ সময় একজন পথচারী গুরুতর আহত হন। পরে আমরা ওই যুবককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল জানান, প্রাথমিকভাবে নিহত যুবকের নামপরিচয় জানা যায়নি। আমরা ঘাতক চালক ইব্রাহিম ও গাড়িটিকে জব্দ করেছি।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নামপরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থাও চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.