× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজিবির প্রতিবাদে সিসি ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত বিএসএফের

ডেস্ক রিপোর্ট

১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ কর্তৃক সিসি ক্যামেরা বসানোর প্রতিবাদে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিজিবি তাদের দৃঢ় অবস্থান ও তীব্র আপত্তির কথা জানালে বিএসএফ ক্যামেরা সরিয়ে নিতে রাজি হয়।

আজ (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জোড়া মসজিদের কাছে বাংলাদেশ অংশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টার বৈঠকে জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং ভারতের পক্ষে গাড়ল জোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার নেতৃত্ব দেন।

জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৭৮/৯-এসের কাছে সীমান্ত শূন্য লাইন থেকে পাঁচ গজ ভারতের অভ্যন্তরে জোড়া মসজিদ নামক স্থানে বিএসএফ একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি বিজিবির নজরে আসলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান পতাকা বৈঠকের আহ্বান জানান।

গাড়ল জোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তার জন্য ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। জবাবে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ক্যামেরার বিষয়ে তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এটি খুলে ফেলার কথা বলেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ কমান্ডার ক্যামেরাটি খুলে ফেলতে রাজি হন।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্যরেখায় নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.