আজ (১৬ ফেব্রুয়ারি)
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধে জীবনযাত্রা
স্থবির হয়ে পড়েছে। এতে করে অনেক স্থানে সড়কে যান চলাচল সম্পূর্ণ ব্যহত হয়ে আছে। সপ্তাহের
প্রথম কর্মদিবসেই এমন ভোগান্তিতে অনেকেই হেঁটেই কর্মস্থলে রওনা হচ্ছেন।
রাজধানীর
রামপুরা, মিরপুর ১৪, কলেজগেট, শ্যামলী, মোহাম্মদপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু
গুরুত্বপূর্ণ পয়েন্টে মিটারে মামলা ইস্যুতে আজ (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে অবরোধের খবর
পাওয়া যায়।
রাজধানীতে
সড়ক অবরোধের কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। অনেককেই তাদের গন্তব্যে পৌঁছাতে দেরি করতে হচ্ছে।
চালকরা
নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি
বন্ধসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত
তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।