ছবিঃ সংগৃহীত।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫' এর উদ্বোধনী বক্তব্যে জানান পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি এসময় সরকারের এ ধরণের সিদ্ধান্তগুলো দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া অন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
এর আগে প্রধান
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নিজ কার্যালয়ের
শাপলা হলে সকাল সাড়ে ১০টায় তিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন। ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তিনদিন ব্যাপী এই ডিসি সম্মেলন শেষ
হবে।
প্রধান
উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের
মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায়, প্রধান উপদেষ্টা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করবেন এবং পরে নৈশভোজে অংশ নেবেন। এবারের সম্মেলনে ৩০টি সাধারণ কার্য-অধিবেশন এবং ৪টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা। তবে, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর্ব এবার রাখা হয়নি, কারণ রাষ্ট্রপতির সিডিউল মেলেনি।
এছাড়া,
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, এবারের ডিসি সম্মেলনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের
কাছ থেকে ১,২৪৫টি প্রস্তাব
এসেছে, যার মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবা, রাস্তাঘাট নির্মাণ, আইনকানুন ও বিধিমালা সংশোধন,
এবং জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলো।
এবারের
ডিসি সম্মেলনে সবচেয়ে বেশি প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
সম্পর্কিত, মোট ২৮টি প্রস্তাব। প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ই-গভর্ন্যান্স, শিক্ষার
মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন।
আজ
প্রথমদিন মোট ছয়টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে,
প্রধান উপদেষ্টার কার্যালয় ও আওতাধীন সংস্থাগুলোর
সাথে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি
ও মাদ্রাসা শিক্ষা, বাস্তবায়ন পরিবীক্ষণ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা,
স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ
বিভাগের সাথে আলোচনা। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা এবং পরে নৈশভোজের আয়োজন থাকবে।
এছাড়া,
১৭ ফেব্রুয়ারি ডিসি সম্মেলনের দ্বিতীয়দিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনারদের
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এদিন খাদ্য, ভূমি, অর্থ, অভ্যন্তরীণ সম্পদ, আর্থিক প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি, মুক্তিযুদ্ধ,
দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প, গৃহায়ণ, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ
অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।
১৮
ফেব্রুয়ারি সম্মেলনের তৃতীয় দিন, যেখানে প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, বেসামরিক বিমান পরিবহন, প্রাথমিক ও গণশিক্ষা, জননিরাপত্তা,
কৃষি, আইন ও বিচার, প্রবাসী
কল্যাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর ফিডব্যাক অধিবেশন ও সম্মেলনের সমাপনী
অধিবেশন অনুষ্ঠিত হবে।
এবারের ডিসি সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটি গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আয়োজিত হচ্ছে, যেখানে সরকারের নীতিনির্ধারকরা জেলা প্রশাসকদের সঙ্গে মুলতুবি সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
