× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনতা নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের- স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শেষে তৌহিদী জনতার মব নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সব জনতাই বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছে। তবে আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করছি। জনতা নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। কোনো ধরনের জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে সেটার ব্যাপারে গণমাধ্যমকেও খেয়াল রাখতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা এদিন কোস্ট গার্ডের দায়িত্ব পালন নিয়ে প্রশংসা করে বলেন, আমাদের নদীপথ ও সমুদ্রের উপকূলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কোস্ট গার্ড এর। তারা এটি খুব ভালোভাবে করে যাচ্ছে। আপনারা জানেন মিয়ানমার সীমান্তে মাঝে মধ্যে সমস্যা হয়। কোস্ট গার্ড সফলতার সঙ্গে সমাধান করছে। বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের সীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়৷ এসব ক্ষেত্রেও কোস্ট গার্ড ভালো ভূমিকা রাখছে।

উপকূল এলাকায় আরাকান আর্মি প্রবেশের বিষয়ে সরকারের নজরদারির প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সঙ্গে মিয়ানমারের যে অঞ্চল ওই এলাকায় বর্তমানে মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এজন্য কোস্ট গার্ড ও বিজিবির কাজ করতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু তারা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে তাই আমাদের উপকূল এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এখানে কোনো ধরনের সমস্যা নেই।

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ায় রোহিঙ্গাদের অবৈধভাবে পাসপোর্ট পাওয়ার সুযোগ বেড়ে যাবে কিনা এমন প্রশ্ন ক্রা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া আমাদের অনেক দিনের চেষ্টা ছিল। রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া সহজ হবে না কারণ ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা যায় না। তাই রোহিঙ্গারা যেন জাতীয় পরিচয় পত্র না পায় সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করবো। যারা পেয়েছে তাদের যাচাই-বাছাই করা হবে। তবে কি পরিমাণ আছে সেটা বলা যাচ্ছে না।

বাংলাদেশি জেলেদের অপহরণের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সীমান্ত এলাকা ঢুকে কাউকে নেওয়ার ঘটনা ঘটেনি। আমাদের জেলেরা মাছ ধরতে গিয়ে সীমানা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে ফেললে তখন এ ঘটনা ঘটে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.