গত বছরের জুলাই-আগস্টে
ঘটে যাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতরা রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ (১৭ ফেব্রুয়ারি)
দুপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে তারা।
এর ফলে শাহবাগ মোড়ের আশেপাশে সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
আহত ও শহীদ
পরিবারদের দাবি, আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন
তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি
বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আহতদের মধ্যে
যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা
এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
গণঅভ্যুত্থানে
আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে
হবে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা
হলে সর্বোচ্চ শান্তির বিধান থাকতে হবে।
তাদের দাবির
মধ্যে আরও রয়েছে, আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ
এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালু করা।