× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর যে ২৫ স্থানে রমজানে কম দামে মিলবে মাংস-ডিম-দুধ

ডেস্ক রিপোর্ট

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য যেমন মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে। বিশেষ করে, জুলাই বিপ্লবের সময় যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি ছিল, সেইসব স্থানগুলোকে বিক্রির জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে, পাশাপাশি বস্তি এলাকার জন্যও বিক্রির ব্যবস্থা করা হবে।

আজ (১৭ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, আসন্ন পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম চালানো হবে।

২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকায় (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এ বিপণন কার্যক্রম উদ্বোধন করা হবে।

নির্ধারিত এলাকার তালিকা:

১। সচিবালয়ের পাশ (আব্দুল গণি রোড) ২। খামারবাড়ি (ফার্মগেট) ৩। ষাটফুট রোড (মিরপুর) ৪। আজিমপুর মাতৃসদন (আজিমপুর) ৫। নয়াবাজার (পুরান ঢাকা) ৬। বনশ্রী ৭। হাজারীবাগ (সেকশন) ৮। আরামবাগ (মতিঝিল) ৯। মোহাম্মদপুর (বাবর রোড) ১০। কালশী (মিরপুর) ১১। যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখ) ১২। শাহজাদপুর (বাড্ডা) ১৩। কড়াইল বস্তি, বনানী ১৪। কামরাঙ্গীর চর ১৫। খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণ) ১৬। নাখালপাড়া (লুকাস মোড়) ১৭। সেগুনবাগিচা (কাঁচা বাজার) ১৮। বসিলা (মোহাম্মদপুর) ১৯। উত্তরা (হাউজ বিল্ডিং) ২০। রামপুরা (বাজার) ২১। মিরপুর-১০ ২২। কল্যাণপুর (ঝিলপাড়) ২৩। তেজগাঁও ২৪। পুরান ঢাকা (বঙ্গবাজার) ২৫। কাকরাইল

প্রতিদিন সম্ভাব্য বিক্রির পরিমাণ:

ডিম: ৬০ হাজার পিস

পাস্তুরিত দুধ: ৬ হাজার লিটার

ড্রেসড ব্রয়লার: ২ হাজার কেজি

গরুর মাংস: ২০০০-২৫০০ কেজি

মূল্য তালিকা:

ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি): ২৫০ টাকা

দুধ পাস্তুরিত (প্রতি লিটার): ৮০ টাকা

ডিম (প্রতি ডজন): ১১৪ টাকা

গরুর মাংস (প্রতি কেজি): ৬৫০ টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.