× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অবস্থান

ডেস্ক রিপোর্ট

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তারা জাতীয় প্রেস ক্লাবের পাশে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান করছেন, যেখানে প্রায় শতাধিক সদস্য উপস্থিত আছেন।

আজ (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে তারা "গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের" ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

এই কর্মসূচি থেকে তাদের প্রধান দাবি হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা, বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করে শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি জরুরি হটলাইন চালু করার।

এদিকে, সকালের দিকে তারা শাহবাগে জড়ো হন এবং বেলা সাড়ে ১২টায় সচিবালয়ের দিকে চলে আসেন। দুপুর ১টায় তারা সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নেন।

এ সময়, আহত জিহাদ ইসলাম বলেন, “আমরা আহত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্য চাই না। একটি ক্যাটাগরিতে থাকা আহতদের জন্য মাসিক ভাতা দেওয়ার বিষয়টি মেনে নেয়া যায় না।”

পরে, ৬ সদস্যের একটি প্রতিনিধিদল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.