সাবেক
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩
পুলিশ কর্মকর্তার বিপিএম এবং পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে।
গতকাল (২৩
ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র
সহকারি সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এই পদক প্রত্যাহার করা হয়।
প্রজ্ঞাপনে
বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত
বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি জড়িত ১০৩ জন পুলিশ কর্মকর্তার
কাছে ২০১৮ সালে প্রদত্ত বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রত্যাহার করা হয়েছে।
পদকপ্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।