× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান জানালেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, চলমান পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা আমাদের দায়িত্ব এবং এটি আমরা শেষ না হওয়া পর্যন্ত করে যেতে হবে।

তিনি বলেন, "প্রথমে মনে করেছিলাম কাজটি দ্রুত শেষ করে সেনানিবাসে ফিরে আসব, কিন্তু কাজটি দীর্ঘায়িত হয়েছে। তাই ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজটি শেষ করতে হবে।"

এছাড়া, সেনাপ্রধান উল্লেখ করেন, যতদিন না একটি নির্বাচিত সরকার আসে, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে হবে এবং দায়িত্ব পালনে কোনও উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না, তা কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.