× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাইকোর্টের রায় অমান্য

এমভি শতাব্দী বাধন লঞ্চ চলাচলের অনুমতি দেয়নি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৫, ১৯:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা টু ভোলা হাকীম উদ্দিন নৌ লাইনে লঞ্চ চলতো  এমভি শতাব্দী বাধন। ৫ই আগষ্ট ২০২৪ সরকার পরিবর্তনের পর হঠাৎ করে এক অজুহাতে এমভি শতাব্দী বাধন লঞ্চটি ঢাকা টু ভোলা চলাচল বন্ধ করে দেয়।  এর পর উলটা এমভি শতাব্দী বাধনকে নোটিশ করে বিআই ডব্লিউ টি এ সদরঘাট পোর্ট অফিসার বরাবর  নোটিশের জবাব দেয়া হয় ১৮ই সেপ্টেম্বর ২০২৪ ইং। কিন্তু সদরঘাট পোর্ট অফিসার কোনো জবাব দেয় নি।এমভি শতাব্দী বাধন কে চলাচলের কোনো অনুমতি দেয় নি।

অথচ তাসরিফ -২, সাব্বির -৩ লঞ্চকে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা রুটপারমিট না থাকা সত্ত্বেও ঘুষ খেয়ে ঢাকা টু ভোলা চলাচল করতে দিচ্ছে। এ দুটি লঞ্চের কর্মচারিগণ মারামারি করে আহত হয়ে হাসপাতালে। যার ছবি ২২ নং চ্যানেল এর সিসি ক্যামেরাএ ফুটেজ রয়েছে।

এদিকে এমভি লঞ্চ বাধন চলাচলের অনুমতি না পেয়ে এর মালিক ইকবাল হোসেন হাইকোর্টে মামলা করেন। মহামান্য হাইকোর্ট শতাব্দী বাধনের চলাচলের পক্ষে আদেশ দেন।আদেশের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ আপিল করেন।আপিল বিভাগ শতাব্দী বাধনের পক্ষে রায় দেন।বিআইডব্লিউটিএ আবার আপীল করেন সর্বশেষ ৪ঠা ডিসেম্বর ২০২৪।  সুপ্রীম কোর্টের আপীল বিভাগ আবারো শতাব্দী বাধনের মালিক ইকবাল হোসেন এর পক্ষে রায় দেন।

আপীল বিভাগের  রায় সদরঘাট পোর্ট অফিসার মোবারক হোসেন এখনো বাস্তবায়ন করছে না। নানা টাল বাহানা করছে। যাহা আদালতের রায় অবমাননা। কনডেম টু কোর্ট, এব্যাপারে বিআইডব্লিউটি এ র চেয়ারম্যান কে বিষয়টি জানালে তিনিও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।  সদরঘাট পোর্ট অফিসার মোবারক হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি কোনো সদত্তোর দিতে পারছেন না ।  এ ব্যাপারে নৌ পরিবহন   উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন লঞ্চ মালিক ইকবাল হোসেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.