প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।
সিইসি বলেন, "নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণের পূর্ণ সমর্থন রয়েছে আমাদের প্রতি। আমরা জাতিকে একটি মুক্ত, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। জানুয়ারি মাসে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছি, এবং বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।"
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল 'তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে'। ২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপিত হচ্ছে, এবং এবারে সপ্তমবারের মতো এটি পালিত হচ্ছে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ে থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলো নানা কর্মসূচি আয়োজন করেছে।