× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা

এবার শাপলা চত্বর আল্লামা সাঈদীর রায় ঘিরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে জাতিসংঘে নথিভুক্ত করার অনুরোধ

ডেস্ক রিপোর্ট

০২ মার্চ ২০২৫, ১৯:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলো জাতিসংঘে নথিভুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে, তিনি জুলাই ও আগস্টের আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে জাতিসংঘকে ধন্যবাদ জানান।

আজ (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে ড. মুহাম্মদ ইউনূস এসব মন্তব্য করেন।

এ সময় ড. ইউনূস বলেন, "বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতার নথিভুক্তি জরুরি।" তিনি আরও বলেন, "এ দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সমস্ত নৃশংসতার যথাযথ নথি থাকা অত্যন্ত প্রয়োজন। এ ছাড়া সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।"

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস জানান, জাতিসংঘ এই বিষয়ে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত এবং বাংলাদেশকে সক্ষম করে গড়ে তোলার জন্য সহায়তা করতে চায়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, "এটি একটি সহজ কাজ ছিল না, কিন্তু সময়মতো এসেছে। জাতিসংঘের রিপোর্ট দেখে আমরা অত্যন্ত আনন্দিত।"

এ সময় লুইস জানিয়ে দেন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক আগামী ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশন চলাকালীন সদস্য দেশগুলোকে এই ফলাফল সম্পর্কে অবহিত করবেন।

তিনি আরও জানান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন। তার সফরে রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহে সংকট নিয়ে বিশ্বব্যাপী নজর দেওয়া হবে।

লুইস বলেন, "আমরা অর্থের সংকুলান নিয়ে খুব চিন্তিত। প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.