× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

০৬ মার্চ ২০২৫, ১৫:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন। 

আজ (৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই সফরে শি জিন পিংয়ের সাথে ড. ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিতে চীন ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।

এছাড়া, জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও চীন সফর করেছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.