× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মামার নাম আরমান- আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট

০৭ মার্চ ২০২৫, ১৮:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের 'মার্চ ফর খিলাফত' আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে আটককৃত এক ব্যক্তিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া ছাড়িয়ে নিয়েছেন। প্রথমে এই ব্যক্তিকে রিকশাচালক হিসেবে প্রচার করা হলেও পরবর্তীতে জানা যায়, তিনি একজন পানি সাপ্লায়ার।

আজ (৭ মার্চ) বিকেলে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নেওয়ার পর সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি জানান, ৫ আগস্টের পর এই জনতা দেশকে সব সংকট থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর সময়ে একটা ভঙ্গুর প্রশাসন ও অসহযোগিতার মধ্যে জনতার সহায়তা ছাড়া টিকে থাকা সম্ভব ছিল না। তিনি আরও উল্লেখ করেন, যারা সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে তাদের নাম নোট করে রাখা হয়েছে এবং যারা মুখোশ পড়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাদেরও সাবধান হওয়ার আহ্বান জানান।

আটক ব্যক্তি সম্পর্কে আসিফ জানান, "মামার নাম আরমান, তিনি রিকশাওয়ালা নন। তিনি বায়তুল মোকাররমের সামনে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গিয়ে তার ওপর হামলা করা হয় এবং তাকে আহত অবস্থায় আর্মি সদস্যরা আটক করে ডিবি অফিসে সোপর্দ করে। এখন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জনতাই এখন শক্তি।"

আজ দুপুরে রাজধানীর পল্টনে হিজবুত তাহরীরের 'মার্চ ফর খিলাফত' কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনটির একজন সদস্যকে মারধর করতে দেখা যায়। এই ব্যক্তিকে পরে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে। আটকের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরে অনেকেই তার মুক্তি দাবি করেন। 

এ বিষয়ে এক প্রেস ব্রিফিং আয়োজনের কথা থাকলেও তা হয়নি, এবং সামাজিক মাধ্যমে অনেকেই তাকে রিকশাচালক দাবি করে তার মুক্তির দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.