বাংলাদেশ এবং চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার চারদিনের চীন সফরের তৃতীয় দিনে আজ (২৮ মার্চ) এই চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা।
এছাড়া, প্রধান উপদেষ্টা চীনে তাঁর সফরের মধ্য দিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয় ঘোষণা করেছেন। এসব বিষয় হলো- বিনিয়োগ আলোচনা শুরু, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ির অনুদান প্রদান।