× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিরছে ‘ঈদ’

ডেস্ক রিপোর্ট

২৮ মার্চ ২০২৫, ১৫:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলা একাডেমি 'ইদ' থেকে 'ঈদ' বানানে ফিরছে, এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

তিনি গতকাল (২৭ মার্চ) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, "বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।"

বাংলা একাডেমি থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখা ঈদকার্ডে ‘ঈদ মোবারক’ ব্যবহৃত হয়েছে। বৃহস্পতিবার, বাংলা একাডেমির ফেসবুক পেজে ওই ঈদকার্ডটি পোস্ট করা হয়, যেখানে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের সই রয়েছে।

এ বিষয়ে ড. মোহাম্মদ আজম জানান, বাংলা একাডেমি বর্তমানে ‘ঈদ’ বানানের মতো বিতর্কিত শব্দগুলোর পরিবর্তন নিয়ে কাজ করছে। একটি কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং ঈদের পর আরেকটি কমিটি গঠন করা হবে। পরে কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলা একাডেমির অভিধানে নতুন সংস্করণে এসব পরিবর্তন আনা হবে।

উল্লেখ্য, কয়েক বছর আগে বাংলা একাডেমি ‘ঈদ’ শব্দটি ‘ইদ’ বানানে লেখার প্রস্তাব দিয়েছিল, যার পর থেকে প্রতি ঈদেই এ নিয়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। শুধু ঈদ নয়, 'শহিদ' না ‘শহীদ’—এমন বানান নিয়েও বিতর্ক রয়েছে। এসব বিতর্কের সমাধান করতে উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.