× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টানা ৯ দিন পর খুলল সরকারি অফিস

ডেস্ক রিপোর্ট

০৬ এপ্রিল ২০২৫, ১১:০৮ এএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন ছুটির পর আজ (০৬ এপ্রিল) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত অফিসগুলো পুনরায় খুলেছে। এর আগে গতকাল (০৫ এপ্রিল) এসব প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীরা তাদের ছুটি শেষ করেন। 

ঈদের আগের সর্বশেষ কর্মদিবস ছিল ২৭ মার্চ (বৃহস্পতিবার), এরপর ২৮ মার্চ (শুক্রবার) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। 

সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। সচিবালয়ের বিভিন্ন দপ্তর, বারান্দা, সিঁড়ি, লিফট—সব জায়গায় চলছে ঈদের পর শুভেচ্ছা বিনিময়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়। এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি ভোগ করেন। 

৩১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হলেও সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারিত ছিল। গত বছরের ১৭ অক্টোবর, উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরের জন্য পাঁচদিন ছুটির অনুমোদন দেয়, যা আগে ছিল তিনদিন। এরপর ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

এবারের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি ছিল। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ছিল। ২৮ মার্চ (শুক্রবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা ৯ দিন ছুটি ভোগ করেন, কারণ ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.