× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোদি সরকার মুসলিমবিরোধী পদক্ষেপ নিয়েছে- আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

০৬ এপ্রিল ২০২৫, ১৪:৩০ পিএম । আপডেটঃ ০৬ এপ্রিল ২০২৫, ১৪:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আজ (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই মন্তব্য করেন।

আইন উপদেষ্টা লেখেন, "নতুন একটি আইন পাস করে ভারতের সরকার মুসলমানদের 'ওয়াক্ফ' সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও অন্তর্ভুক্ত করার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি হস্তক্ষেপের বিধান করেছে।" তিনি আরও জানান, এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে, যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আসিফ নজরুল বলেন, "ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীদের স্থান দেওয়া হয় না। তাহলে ওয়াক্ফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন?" 

তিনি আরও লেখেন, "এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে।" শেষে, তিনি মন্তব্য করেন, "পরিতাপের বিষয় হচ্ছে, তারা আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলছে অব্যাহতভাবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.