রাজধানীর
সায়েন্সল্যাব মোড়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির
আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ
মিছিল করেছেন।
আজ
(৭ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হয়ে এই প্রতিবেদন লেখা
পর্যন্ত সায়েন্সল্যাব এলাকায় মোট তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিটি মিছিল সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যালে গিয়ে শেষ হয়।
বেসরকারি
প্রতিষ্ঠান স্টার টেকের কর্মীরা এই বিক্ষোভে অংশ
নেন। প্রতিষ্ঠানটির এক কর্মী বলেন,
“গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির
অংশ হিসেবে আজ আমরা রাস্তায়
নেমেছি।”
তিনি
আরও যোগ করেন, “ইসরায়েলি হামলায় শিশু, নারী ও নিরীহ মানুষের
প্রতি যে অমানবিক আচরণ
করা হচ্ছে, তা মানবতাকেও প্রশ্নের
মুখে ফেলেছে। অথচ পৃথিবী আজ নীরব। কোথায়
গিয়েছিল সেই মানবতা, কোথায় গিয়েছিল নৈতিকতা?”
বিক্ষোভকারীরা
প্ল্যাকার্ড ও ব্যানার হাতে
‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ
বিভিন্ন স্লোগান দেয়। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন
সড়কে কিছুটা যান চলাচলের সমস্যা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
উল্লেখ্য,
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচি
বিশ্বব্যাপী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে পালিত হচ্ছে।