× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে লালগালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

ডেস্ক রিপোর্ট

১০ এপ্রিল ২০২৫, ১৬:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ (১০ এপ্রিল) সকালে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে যান। এ সময় গার্ড অব অনার প্রদানের জন্য থানার প্রাঙ্গণে লাল গালিচা বিছানো হয়, যা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, "এগুলো (লাল গালিচা) না রাখতে বলার পরেও কেন রাখা হলো? এগুলো এখনই উঠিয়ে ফেলো। যেগুলো করতে নিষেধ করি, তোমরা সেগুলোই করো।" এ সময় তিনি পুলিশ কমিশনারের খোঁজও করেন।

পরবর্তীতে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে আর কোনো মব (বিক্ষুব্ধ জনতা) সহ্য করা হবে না। থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থেকেই যাবে।”

তিনি আরও বলেন, “মবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।”

এ সময় শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এ বিষয়ে এখনো নতুন কোনো তথ্য নেই বলেও জানান উপদেষ্টা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.