× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২৫, ১৩:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পুবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিও দেখে তাকে শনাক্ত করা সম্ভব হয়। ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন জড়িত ছিল, তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা অভিযুক্ত শাকিলকে শনাক্ত করি। এরপর গাজীপুরের পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাকিলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে, বুধবার (১৬ এপ্রিল) ভোরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে এক তরুণীর পথরোধ করে চাপাতি ঠেকিয়ে তার কাছ থেকে অলঙ্কার ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। 

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.