× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যার জায়গা- পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২৫, ১৬:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আরাকান আর্মিকে বড় সমস্যার জায়গা হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে না পারছে বাংলাদেশ সরাসরি আলোচনা করতে, না পারছে তাদের পুরোপুরি এড়িয়ে যেতে।

আজ (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দূতাবাস সংশ্লিষ্টদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দূতাবাসে কর্মরতদের উদ্দেশে তৌহিদ হোসেন বলেন, প্রবাসীদের সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে। যদিও দূতাবাসগুলোর সীমাবদ্ধতা রয়েছে, তারপরও নাগরিকদের সর্বোচ্চ সেবা দিতে হবে।

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অধিকাংশ সমস্যার উৎপত্তি দেশে থেকেই হয়। ফলে পরবর্তীতে সেই সমস্যার বোঝা দূতাবাসগুলোকে বইতে হয়। সঠিক প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে যদি কর্মী পাঠানো যায়, তাহলে প্রবাসে তাদের ভোগান্তি অনেক কমে যাবে এবং একই সঙ্গে মিশনের ওপর চাপও হ্রাস পাবে।

রেমিটেন্স নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৮০-এর দশকে দেশের রফতানি আয় ছিল মাত্র এক বিলিয়ন ডলার। এখন তা বেড়ে ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যেখানে দূতাবাসগুলোর ভূমিকা কম নয়। তিনি উল্লেখ করেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশে নিয়মিত রেমিটেন্স পাঠিয়ে থাকেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কূটনীতিকদের অবদান স্মরণ করেন। বলেন, ১৯৭১ সালের ১৮ এপ্রিল মাত্র ৬৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে কলকাতায় গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম ডেপুটি হাইকমিশন। সেখান থেকেই তারা মুক্তিযুদ্ধের পক্ষে বৈশ্বিক জনমত গঠনে কাজ শুরু করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.