× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৫, ১১:১২ এএম

ছবিঃ সংগৃহীত।

কারিগরি শিক্ষা ব্যবস্থার ছয় দফা দাবিতে আজ (২০ এপ্রিল) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মহাসমাবেশ করবে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই জোট তাদের দাবিগুলোর প্রতি সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে একযোগে এ কর্মসূচির আয়োজন করেছে।

গতকাল (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড' কর্মসূচি শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ শেষে শিক্ষার্থীরা আজকের এই মহাসমাবেশের ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে ফটকে লাল কাপড় টাঙিয়ে আন্দোলনের প্রতীকী বার্তা দেওয়া হয়।

আন্দোলনের পক্ষে কথা বলতে গিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া হোক, তাহলে আমরা রাজপথ ছাড়ব। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হোক। আলোচনায় বসার জন্য আমরা প্রস্তুত আছি।

আরেক আন্দোলনকারী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, কারিগরি শিক্ষা খাতে যে বৈষম্যগুলো রয়েছে, সেগুলো দূর করার জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। আমরা চাই আমাদের শিক্ষা ও ভবিষ্যতের উন্নয়নে সরকার আন্তরিকভাবে এগিয়ে আসুক।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবি যৌক্তিক হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া মেলেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, ছয় দফা দাবির মধ্যে রয়েছে—কারিগরি শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ভাতা প্রদান, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা, কারিগরি শিক্ষা সনদের স্বীকৃতি প্রদান, ন্যায্য সুযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সক্রিয় ভূমিকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.