জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ দলীয় জোটের
বিভিন্ন স্তরের ৪৫ জন নেতার
বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
আজ
(২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য জানান
মামলার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানির সময় বেশ কয়েকজন অভিযুক্ত ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
আদালত
চিফ প্রসিকিউটরের বক্তব্য শোনার পর তদন্ত প্রতিবেদন
আগামী ২০ জুলাইয়ের মধ্যে
দাখিলের নির্দেশ দেন। এই আদেশ দেন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ।
এ
মামলার শুনানি এবং তদন্ত কার্যক্রমকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।