প্রায়
২০০টি গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা
কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আজ
(২০ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯ জনকে হাজির
করা হয়। এদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর
উপদেষ্টা, বিচারপতি, সচিব, পুলিশ ও সেনাবাহিনীর সাবেক
কর্মকর্তা।
সংশ্লিষ্ট
মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা এবং মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তার ভাষায়, "তদন্তে এমন সব সাক্ষ্যপ্রমাণ উঠে
এসেছে, যা স্পষ্টভাবে নির্দেশ
করে যে অভিযুক্তরা রাষ্ট্রীয়
শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন।"
তিনি
আরও জানান, ভিকটিমদের সরাসরি সাক্ষ্যের পাশাপাশি ভিডিও ফুটেজ ও ড্রোন ফুটেজসহ
বিভিন্ন ধরনের প্রযুক্তিগত প্রমাণও সংগ্রহ করা হয়েছে।
ট্রাইব্যুনাল
জানিয়েছে, তদন্ত সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে মামলাটি প্রসিকিউশনের জন্য প্রস্তুত করা হবে। এরপর ধারাবাহিকভাবে অভিযোগ গঠন, শুনানি ও বিচারিক কার্যক্রম
শুরু হবে।
এ
সময় ট্রাইব্যুনাল আগামী ২০ জুলাইয়ের মধ্যে
তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।