× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়- ডিএমপি

ডেস্ক রিপোর্ট

২২ এপ্রিল ২০২৫, ১৪:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

হেফাজতে পুড়ে যাওয়ার যে খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ (২২ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,

বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। কেস ডায়েরি ডিবির হেফাজতে পুড়ে যায়নি।

এর আগে, হাইকোর্টে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ জানান, গত ৫ আগস্ট ডিবি অফিসে আগুন লাগে এবং তাতে অনেক রেকর্ড পুড়ে যায়। তিনি মামলাটির তদন্ত সম্পন্নে আরও ৯ মাস সময় চান। তবে তিনি আদালতকে আশ্বস্ত করেন যে তদন্তে অগ্রগতি হয়েছে এবং কাজ এগিয়ে চলছে।

হাইকোর্ট পরে মামলাটির তদন্ত সম্পন্ন করতে ডিবিকে আরও ৬ মাস সময় দিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, সাগর-রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত ও কেস ডায়েরি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। তবে ডিএমপি এ তথ্যকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.