× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাশ্মীরে সন্ত্রাসী হামলা; বাংলাদেশের তীব্র নিন্দা

ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ এই মর্মান্তিক হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং আহত ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান লড়াইয়ে তার অটল অবস্থান পুনর্ব্যক্ত করছে এবং এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনরায় প্রকাশ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.