× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাগুরার সেই শিশু হত্যা মামলা; আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ

ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২৫, ১৬:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনে আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

আজ (২৮ এপ্রিল) মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন নিহত শিশু আছিয়ার চাচা ইব্রাহিম শেখ, আসামি হিটু শেখের বাড়ির পাশের মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন এবং একই মাদ্রাসার শিক্ষার্থী হজরত।

এর আগে, রবিবার (২৭ এপ্রিল) মামলার প্রথম দিনে আছিয়ার মা’সহ তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্ধারণ করেছেন।

গত ৬ মার্চ মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ১১ বছর বয়সী শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঘটনার পর আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তে পুলিশের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হিটু শেখ।

পুলিশ গত ১৩ এপ্রিল মামলার চার্জশিট আদালতে দাখিল করে এবং ২৩ এপ্রিল মামলার অভিযোগ গঠন সম্পন্ন হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.