× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুফতি ফয়জুল করিমের মেয়র ঘোষণার আবেদন খারিজ

ডেস্ক রিপোর্ট

০৫ মে ২০২৫, ১৪:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করার আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। আজ (৫ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এই আদেশ দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় এবং মামলাটি বর্তমানে গ্রহণযোগ্যতার পর্যায়ে না থাকাসহ একাধিক কারণ বিবেচনায় আবেদনটি খারিজ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মো. হানিফ মিয়া জানিয়েছেন, তারা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মুফতি ফয়জুল করিম। নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা করার জন্য গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন তার সমর্থকরা।

বিচারক ২৪ এপ্রিল সেই আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন ৫ মে। আজ সেই শুনানির পর আদালত আবেদনটি খারিজ করে দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.