× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড

ডেস্ক রিপোর্ট

০৫ মে ২০২৫, ১৯:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর শান্তিনগরে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, এখনো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এছাড়া ভবনের ভেতরে অনেক মানুষ আটকে থাকার খবরও পাওয়া গেছে, তবে তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.