× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে- উপদেষ্টা মাহফুজ

ডেস্ক রিপোর্ট

১১ মে ২০২৫, ১০:৩১ এএম

ছবিঃ সংগৃহীত।

যুদ্ধাপরাধের প্রশ্নে কোনো আপস হবে না জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিহার করতে হবে এবং যুদ্ধাপরাধের সহযোগীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শনিবার (১০ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দুটি কথা’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, ১৯৭১ সালের গণহত্যায় পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেও, এদেশীয় সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। গণহত্যার পক্ষাবলম্বী বক্তব্য দেওয়া বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির ভেতরে ঢুকে নাশকতা চালানো বন্ধ করতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মুজিববাদী বামদের কোনো ক্ষমা নেই। এরা গুম-খুন, আন্দোলনে রক্তপাতের মূল পরিকল্পনাকারী। এখনো তারা সাংস্কৃতিক ও বৌদ্ধিকভাবে জুলাইয়ের পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তার দাবি, এই বাম গোষ্ঠী শিগগিরই পরাজিত হবে এবং অন্যের কাঁধে ভর করে টিকে থাকার দিন শেষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.