× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুজিববাদী বামদের মাফ নাই- উপদেষ্টা মাহফুজ

ডেস্ক রিপোর্ট

১১ মে ২০২৫, ১১:০৭ এএম

ছবিঃ সংগৃহীত।

মুজিববাদী বামপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, এই গোষ্ঠীর ক্ষমা নেই। তারা দেশের রাজনীতিতে ষড়যন্ত্র, দালালি ও সহিংসতার প্রধান মস্তিষ্ক হিসেবে কাজ করেছে এবং এখনো করছে।

শনিবার (১০ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ভেরিফায়েড পোস্টে তিনি বলেন, মুজিববাদী বামেরা লীগ সরকারের গুম, খুন, শাপলা মোড়ের ঘটনা এবং মোদীবিরোধী আন্দোলনের সময়কার হত্যাযজ্ঞের নেপথ্য পরিকল্পনাকারী। এরা ‘থার্টি সিক্সথ ডিভিশন’, যারা ২০২৪ সালের জুলাইয়ের সময়েও নিকৃষ্ট দালালির ভূমিকা পালন করেছে। আজও এরা সাংস্কৃতিক ও বৌদ্ধিকভাবে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লীগের বি-টিম শিগগিরই পরাজিত হবে। অন্য কারও কাঁধে ভর করে আর রাজনীতি করা যাবে না।

পোস্টের প্রথম অংশে মাহফুজ আলম বলেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের দোসরদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পাকিস্তান এই দেশে গণহত্যা চালিয়েছে—তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেও, এদেশীয় সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। পাকিস্তানপন্থা ত্যাগ না করলে বাংলাদেশে রাজনীতি করার নৈতিকতা নেই।

তিনি আরও বলেন, গণহত্যার পক্ষে ইনিয়ে-বিনিয়ে বয়ান দেওয়া বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে যারা নাশকতা চালাচ্ছে, তাদের সাফ অবস্থান নিতে হবে। সাফ দিলে আসতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.