× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমীরের

ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২৫, ১৩:৫৮ পিএম । আপডেটঃ ১২ মে ২০২৫, ১৪:০৫ পিএম

ছবি : সংগৃহিত

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান তার ফেসবুক আইডিতে নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার (১২ মে) ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, “বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়।” 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি আমার পরামর্শ— সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “আশা করি, সকলে বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন। মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হোন।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.