স্বাস্থ্যখাতে
জনবল ও যন্ত্রপাতিসহ নানা
সীমাবদ্ধতা থাকলেও হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, যা রয়েছে, তা
দিয়েই চিকিৎসাসেবা চালিয়ে যেতে হবে। সীমাবদ্ধতাকে অজুহাত বানিয়ে বসে থাকলে চলবে না, বরং সেই সঙ্গে সমস্যার সমাধানের পথও খুঁজতে হবে।
আজ
(১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের প্রথম সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি
বলেন, সিভিল সার্জনরা আন্তরিকভাবে কাজ করলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মান
অন্তত ২৫ শতাংশ উন্নয়ন
সম্ভব। শুধু নিয়ম-কানুন মেনে চললেই এই অগ্রগতি অর্জন
করা যাবে।
ড.
ইউনূস প্রশ্ন রাখেন, এতদিন ধরে কেন সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হয়নি, তা আমার বোধগম্য
নয়। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সম্মেলনের মাধ্যমে
সিভিল সার্জনদের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে, অনেক সমস্যা সম্পর্কে অবহিত হওয়া যাবে এবং সেগুলোর সমাধানও সহজ হবে।
প্রসঙ্গত,
দেশের স্বাস্থ্যখাত মেরামতের উদ্দেশ্যে এই প্রথমবারের মতো
সিভিল সার্জনদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার (১৩
ও ১৪ মে) দুদিনব্যাপী
এ সম্মেলনে দেশের সব জেলার সিভিল
সার্জনরা অংশ নিচ্ছেন। সম্মেলনে স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে
মতবিনিময় হবে, পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা, সচিব ও সিনিয়র কর্মকর্তারা
প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।