প্রধান
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
আজ
(১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
তিনি এ তথ্য দেন।
শফিকুল
আলম বলেন, আমার জানা মতে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ব্যক্তিগত
কোনো সম্পত্তি নেই। এমনকি তিনি নিজস্ব কোনো গাড়িও ব্যবহার করেন না।
ড.
ইউনূসের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, আপনারা খতিয়ে দেখুন—এসব প্রতিষ্ঠানের অনুমোদনে সরকারের কোনো ভূমিকা ছিল কি না। এগুলো
কি ড. ইউনূসের ব্যক্তিগত
মালিকানাধীন প্রতিষ্ঠান? তাঁর কোনো শেয়ার আছে কি না কিংবা
তিনি এসব থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেন কি না, তা
যাচাই করা উচিত।
তিনি
আরও জানান, গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি ২০০৯ সালে সৌদি আরব ও জার্মানির একটি
হাসপাতাল চেইনের চাহিদা অনুযায়ী নার্স ও হাসপাতাল কর্মী
পাঠানোর উদ্দেশ্যে লাইসেন্সের জন্য আবেদন করে। সে সময় শেখ
হাসিনার সরকার সেটি অনুমোদন দেয়নি। বর্তমানে দেশে সাড়ে তিন হাজারের বেশি এজেন্সি রয়েছে। যদি প্রতিষ্ঠানটি ২০২৪ সালে লাইসেন্স পায়, তবে তা অন্যায় বলা
চলে না।
গ্রামীণ
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও বক্তব্য দেন প্রেস সচিব। তিনি বলেন, ড. ইউনূস ২০১২-১৪ সালের মধ্যে
পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। এজন্য ২-৩ শত
বিঘা জমিও কেনা হয়েছিল। কিন্তু তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আবেদন গ্রহণ করতে রাজি হয়নি। শেষ পর্যন্ত সম্প্রতি ছয় মাস ধরে
অডিট শেষে অনুমোদন দেওয়া হয়েছে।
সংক্ষিপ্তভাবে
তিনি বলেন, ড. ইউনূস বিশ্বের
খ্যাতিমান অধ্যাপকদের সমন্বয়ে একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে চেয়েছেন, যা হবে আন্তর্জাতিক
মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়।