× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় ৩ ইন্ডিয়ান সহ ৮১ জনকে ফেরত দিলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

১২ মে ২০২৫, ১৮:২৪ পিএম

ছবি : সংবাদ সারাবেলা

সাতক্ষীরা রেঞ্জের গহিন সুন্দরবনে মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশকৃত ভারতীয় নাগরিক সহ ৮১ জনকে শ্যামনগর থানায় হাস্তান্তর করেছে মোংলা কোস্টগার্ড। গত রোববার রাত ১১টার দিকে মোংলা কোস্টগার্ড চিফ পেটি অফিসার (পিও) মো. মশিউর রহমানের নেতৃত্বে সদস্যরা তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করেন। এর আগে গত শুক্রবার বিকালের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে ওই সমস্ত ব্যক্তিদের সুন্দরবনে মান্দারবাড়িয়া চরে ফেলে চলে যায়। পরবর্তীতে মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে। পুশইনকৃতদের বিএসএফ শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করে জানা যায়।

তিন ভারতীয় নাগরিক হলেন- গুজরাট এলাকার মুন্না সাহার ছেলে হাসান সাহা, সোয়েল শেখের ছেলে সাইফুল শেখ ও খালিদ শেখের ছেলে আব্দুর রহমান শেখ। তারা গুজরাটের স্থায়ী বাসিন্দা আলাপকালে জানান।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা সার্বিক বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মোংলা কোস্টগার্ড ভারতীয় বিএসএফ কর্তৃক পুশকৃত ভারতীয় নাগরিক সহ ৮১জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদে ৭৮জনের বাড়ী নডাইল জেলায় জানাযায়। তাদেরকে জাতীয় নাগরিক সনদপত্রের ভিত্তিতে নিজ নিজ বাড়ীতে প্রেরণ করা হবে এবং তিন ভারতীয় নাগরিককে আইনগতভাবে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।   

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.