দেশের
পুলিশ বাহিনীর হাতে আর কোনো মারণাস্ত্র
রাখার অনুমতি থাকবে না বলে সিদ্ধান্ত
নিয়েছে সরকার। শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরাই এখন থেকে এই ধরনের অস্ত্র
বহন করতে পারবেন। একইসঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য গঠিত হয়েছে এক সদস্যের একটি
পুনর্গঠন কমিটি।
আজ (১২ মে) রাজধানীতে
অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা
জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি
বলেন, আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি—পুলিশ সদস্যদের হাতে আর কোনো মারণাস্ত্র
থাকবে না। তাদের অস্ত্রগুলো জমা দিতে হবে। এখন থেকে শুধু এপিবিএনের সদস্যদের কাছেই এসব অস্ত্র থাকবে, কারণ তাদের দায়িত্ব ও কার্যপরিধি সাধারণ
পুলিশের চেয়ে আলাদা।
এছাড়াও,
ঈদকে সামনে রেখে গরু পরিবহনের সময় ছিনতাই রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ইজারাদারদের নিজ খরচে ১০০ আনসার সদস্য মোতায়েন করতে হবে।
স্বরাষ্ট্র
উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবাধিকারসম্মতভাবে পরিচালনার লক্ষ্যে
এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।