× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদেশ যেতে পারলেন না পার্থের স্ত্রী

ডেস্ক রিপোর্ট

১৩ মে ২০২৫, ১৫:৩৭ পিএম

ছবি : সংগৃহিত

শেষ পর্যন্ত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে দেওয়া হলো না। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এসবির (স্পেশাল ব্রাঞ্চ) অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই তাকে বিদেশ যেতে দেওয়া যাবে না।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। বলা হয়, আপনার বিদেশ যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের নাটকীয়ভাবে দেশত্যাগের পর ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে। এ ব্যাপারে ব্যারিস্টার পার্থের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে। তবে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.