× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২৫, ২০:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের ২৮তম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ‘জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার পূর্ণাঙ্গ পুনর্গঠন ও সার্বিক পর্যালোচনার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছেন।

এই কমিটিকে প্রশাসনিক ও নীতিগত সহায়তা দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এছাড়াও, সভায় ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংশোধন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.