× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট

২০ মে ২০২৫, ১১:০৬ এএম

ছবিঃ সংগৃহীত।

স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার, ২০ মে সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

নিজের স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সোমবার (১৯ মে) বিকেলে স্টারলিংকের পক্ষ থেকে ফোন কলে তাকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালেই স্টারলিংক তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বাংলাদেশে কার্যক্রম শুরু করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রাথমিক পর্যায়ে স্টারলিংক দুটি প্যাকেজের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করবে। এই প্যাকেজ দুটি হলো ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। রেসিডেনশিয়াল প্যাকেজের মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা এবং রেসিডেনশিয়াল লাইট প্যাকেজের জন্য মাসিক খরচ হবে ৪ হাজার ২০০ টাকা। তবে, উভয় প্যাকেজেই গ্রাহকদের এককালীন ৪৭ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি কিনতে হবে, যা সংযোগ পাওয়ার জন্য আবশ্যক।

তিনি আরও জানান, আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে আজ থেকেই সংযোগের জন্য অর্ডার করতে পারবেন। তার ভাষ্যমতে, এই সেবার মাধ্যমে বাংলাদেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের একটি টেকসই বিকল্প তৈরি হলো। যদিও শুরুতে খরচ কিছুটা বেশি, তবুও এটি ভবিষ্যতে দেশে প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথকে আরও প্রশস্ত করবে।

এই ঘোষণার মাধ্যমে প্রধান উপদেষ্টার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.