× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব

২৫ মে ২০২৫, ১৪:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনা থাকলেও এটি কোনো দেশের হাতে তুলে দেওয়া হচ্ছে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ রোববার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম (সিএমজেএফ)।

শফিকুল আলম বলেন, “বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যাতে চট্টগ্রাম বন্দর পরিচালনায় অংশ নিতে পারে, সেই সুযোগ তৈরি করতে চাই। তবে এটা স্পষ্ট করে বলছি, আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না।”

তিনি জানান, বন্দরের নির্দিষ্ট টার্মিনালগুলোতে বিনিয়োগ ও ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে। এতে করে বন্দরের দক্ষতা বাড়বে এবং আধুনিকীকরণ দ্রুত বাস্তবায়ন হবে বলে তিনি মত প্রকাশ করেন।

প্রেস সচিব আরও বলেন, “ইতোমধ্যে কিছু বিদেশি বিনিয়োগকারী তিন বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। আমরা চট্টগ্রাম বন্দরকে যুগোপযোগী করে গড়ে তুলতে চাই, তবে কোনো দেশের হাতে তুলে দিচ্ছি না।”

সম্প্রতি চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে, এটি কোনো নির্দিষ্ট দেশের হাতে চলে যাচ্ছে কি না এমন প্রশ্ন উঠেছিল জনমনে। প্রেস সচিবের বক্তব্যে সেই বিতর্কের স্পষ্ট জবাব মিলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.