× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করিডোরের মতো স্পর্শকাতর বিষয় প্রতিহত করা হবে- সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২৫, ১৫:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

করিডোর ইস্যুকে স্পর্শকাতর উল্লেখ করে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয় এমন কোনো ঘটনা ঘটলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সোমবার (২৬ মে) সেনা সদরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই অবস্থান তুলে ধরেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্রিফিংয়ে সেনাবাহিনী স্পষ্ট করে জানায়, সরকারের সঙ্গে তাদের কোনো টানাপোড়েন নেই এবং রাষ্ট্রীয় স্বার্থে সেনাবাহিনী সর্বদা আপসহীন। তারা বলেন, জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বিষয়ে সেনাবাহিনী জানায়, এই সশস্ত্র গোষ্ঠীর জন্য ৩০ হাজার ইউনিফর্ম তৈরির তথ্য গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া কার্যক্রমের অংশ হিসেবে কেএনএফ সদস্যদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়েছে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত এক মাসে কেএনএফের ১ হাজার ৯৭৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত সংগঠনটির মোট ১৪ হাজারের বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে। এসব অভিযানে এ পর্যন্ত ৪ হাজারের বেশি মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

 

 

বিস্তারিত আসছে...

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.