জুলাই
মাসের গণ-অভ্যুত্থানের সময়
সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া সমাজে দৃশ্যমান করার একটি জোরালো দাবি রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এই দাবি পূরণের
পথে বড় পদক্ষেপ হিসেবে
আন্তর্জাতিক অপরাধ আদালতের পুনর্ঠন আট মাস আগেই
সম্পন্ন হয়েছে।
সোমবার
(২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব
কথা বলেন তিনি।
আসিফ
নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ তদন্ত ও প্রসিকিউশন অফিসকে
ইতোমধ্যে পুনর্গঠন করা হয়েছে। তদন্ত দল কয়েকটি মামলার
কাজ শেষ করেছে এবং প্রসিকিউশন টিম তার মধ্যে একটি মামলার ফরমাল চার্জ গঠন করে তা ট্রাইব্যুনালে জমা
দিয়েছে। গতকাল আদালত সেটি আমলে নিয়েছে।
তিনি
বলেন, “ফরমাল চার্জ আমলে নেওয়ার অর্থই হলো, বিচারপ্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু। বাংলাদেশে এই বিচারকাল শুরু
হলো গতকাল। আর এতে মানবতাবিরোধী
অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার শুনানি শিগগিরই শুরু হতে যাচ্ছে।”
আসিফ
নজরুল আশা প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ, ড. ইউনূস স্যারের
সরকারের সময়েই আমরা এই ঐতিহাসিক মামলার
রায় পেয়ে যাবো।”
তিনি
আরও বলেন, “গণহত্যার বিচার আমাদের অন্যতম জাতীয় অঙ্গীকার।”