× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো'র সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

২৮ মে ২০২৫, ১৭:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লিগের সভাপতি তারো আসো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বুধবার (২৮ মে) জাপানের টোকিও শহরের ইম্পেরিয়াল হোটেলে।

সেদিন বাংলাদেশ সময় সকাল সোয়া ১১টায় এবং জাপান সময় দুপুর সোয়া ২টায় ড. ইউনূস টোকিওতে পৌঁছান। এর আগে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ড. ইউনূস তার সফরের অংশ হিসেবে টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের 'ফিউচার অব এশিয়া' শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এছাড়াও, সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.