× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তরুণদের ক্ষমতার মোহ থেকে সরে আসতে হবে : রিজওয়ানা

ডেক্স রিপোর্ট ।

৩১ মে ২০২৫, ১৭:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করে বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে।

শনিবার (৩১ মে) সকালে পরিবেশ অধিদফতর আয়োজিত ‘ম্যানিফিয়েস্টো টক, ইয়ুথ, এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

রিজওয়ানা বলেন, তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন কোনো আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে। তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.